কাজী নূরুজ্জামানের বাসায় খালেদা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সদ্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার কর্নেল (অব.) কাজী নূরুজ্জামান বীর উত্তমের পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে বিএনপির চেয়ারপারসন ও জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া গতকাল সোমবার রাতে নূরুজ্জামানের বনানীর ডিওএইচএসের বাসভবনে যান। খালেদা জিয়া কাজী নূরুজ্জামানের স্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সুলতানা জামান ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সান্ত্বনা দেন।কাজী নূরুজ্জামান ৬ মে রাজধানীর স্কয়ার হাসপাতালে ৮৬ বছর বয়সে ইন্তেকাল করেন। বাসস।