কাজী ফরিদুজ্জামান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলা বিএনপির সহসভাপতি ও বাউফল পৌরসভার সাবেক মেয়র কাজী ফরিদুজ্জামান টিপু (৫৮) গত বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে রাজধানীর নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন৷ গতকাল শুক্রবার সকালে ঢাকার শ্যামলী জামে মসজিদ মাঠে জানাজা শেষে তাঁর মরদেহ মিরপুর কালসি কবরস্থানে দাফন করা হয়েছে। তাঁর মৃত্যুতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতারা শোক প্রকাশ করেছেন৷