কাজী ফার্মসের বার্ড ফ্লু আক্রান্ত ইউনিট তিন মাস বন্ধ ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁওয়ে কাজী ফার্মসের ইয়াকুবপুর ইউনিটের বার্ড ফ্লু আক্রান্ত মুরগি নিধন গতকাল মঙ্গলবার ভোরে শেষ হওয়ার পর ইউনিটটি তিন মাসের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।কাজী ফার্মসের মহাব্যবস্থাপক শাহ আতাউর রহমান বলেন, খামারের এক লাখ ১৭ হাজার ৬২৬টি মুরগি নিধন ও দুই লাখ ১০ হাজার ডিম ধ্বংস করা হয়েছে। এতে প্রায় ৪০ কোটি টাকার ক্ষতি হয়েছে। তিনি বলেন, প্রশাসন খামারটি তিন মাসের জন্য বন্ধ রাখতে নির্দেশ দিলেও খামারটি চালু করতে আরও বেশি সময় লাগবে।গত বৃহস্পতিবার কাজী ফার্মসের ইয়াকুবপুর ইউনিটে বার্ড ফ্লু শনাক্ত হয়। শুক্রবার ভোরে প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে মুরগি নিধন শুরু হয়।