প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাজী মাহবুবউল্লাহ পুরস্কার-২০১৬ ঘোষণা করা হয়েছে। এ বছর সাহিত্যে অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, বিজ্ঞানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও চারুকলায় শিল্পী রফিকুন নবী এ পুরস্কার পাচ্ছেন। আর আজীবন সম্মাননা হিসেবে বিশেষ পুরস্কার পাচ্ছেন মানবাধিকারকর্মী সুলতানা কামাল। বিজয়ীরা পাবেন একটি ক্রেস্ট, সনদ ও এক লাখ টাকা। বেগম জেবুন্নেছা ও কাজী মাহবুবউল্লাহ জনকল্যাণ ট্রাস্ট প্রতিবছর চারটি ক্যাটাগরিতে এই সম্মাননা দিয়ে থাকে।