কাজী মাহবুবউল্লাহ্ পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেগম জেবুন্নেছা ও কাজী মাহবুবউল্লাহ্ জনকল্যাণ ট্রাস্ট ২০১৫ সালের কাজী মাহবুবউল্লাহ্ পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের নাম ঘোষণা করেছে। বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর চারজনকে এই পুরস্কার দেওয়া হবে।
পুরস্কারপ্রাপ্তরা হলেন সাহিত্য ও সাংবাদিকতায় প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক, বিজ্ঞানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক হাসিনা খান, খেলাধুলায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এ ছাড়া, উচ্চশিক্ষার উন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য ইউজিসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক এ কে আজাদ চৌধুরীকে আজীবন সম্মাননা দেওয়া হবে।
পুরস্কারপ্রাপ্তরা একটি ক্রেস্ট, সার্টিফিকেট ও এক লাখ করে টাকা পাবেন। বিজ্ঞপ্তি।