কাজী মো. আনোয়ার হোসেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সাবেক সাংসদ কাজী মো. আনোয়ার হোসেন (৬৭) গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গুলশানে গতকাল তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। আজ শনিবার বাদ জোহর নবীনগর সদরে ও পরে গ্রামের বাড়ি নবীনগরের যশোতুয়ায় দ্বিতীয় ও তৃতীয় দফায় তাঁর জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।