কাজী মোতাহার হোসেনের ১১৩তম জন্মবার্ষিকী আজ
জাতীয় অধ্যাপক ও দাবাগুরু কাজী মোতাহার হোসেনের ১১৩তম জন্মবার্ষিকী আজ। বিজ্ঞান, সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা, সংগীত, দাবা খেলা, বিভিন্ন সংগঠন প্রতিষ্ঠা প্রভৃতি ক্ষেত্রে তিনি অসাধারণ ভূমিকা রাখেন। মুক্তবুদ্ধি আন্দোলনের ছিলেন পুরোধা ব্যক্তিত্ব।কাজী মোতাহার হোসেন ১৮৯৭ সালের ৩০ জুলাই কুষ্টিয়ার কুমারখালীর লক্ষ্মীপুর গ্রামের মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস ফরিদপুরের বাগমারা গ্রামে।কাজী মোতাহার হোসেনের চার ছেলে ও সাত মেয়ের মধ্যে বর্তমানে এক ছেলে ও চার মেয়ে জীবিত আছেন। ছেলেমেয়েদের প্রায় সবাই জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত। তাঁদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক সন্জীদা খাতুন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ফাহমিদা খাতুন ও মাহমুদা খাতুন রবীন্দ্রসংগীতের প্রতিষ্ঠিত শিল্পী। ছেলে কাজী আনোয়ার হোসেন জনপ্রিয় গোয়েন্দা সিরিজ মাসুদ রানার রচয়িতা। প্রয়াত কনিষ্ঠ ছেলে কাজী মাহবুব হোসেনও অনুবাদ সাহিত্যে প্রতিষ্ঠিত ছিলেন।এ দেশে সংখ্যাতত্ত্ব পঠন-পাঠনের ক্ষেত্রে কাজী মোতাহার হোসেন ১৯৫০ সালে ‘ডিজাইন অব এক্সপেরিমেন্টস’ বিষয়ে গবেষণার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। তাঁর উদ্ভাবিত পদ্ধতি ‘হোসেইনস চেইন রুল’ নামে অভিহিত।কাজী মোতাহার হোসেন ১৯৮১ সালের ৯ অক্টোবর ৮৪ বছর বয়সে ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিজ্ঞপ্তি।