কাজী মোতাহার হোসেনের ৩০তম মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় অধ্যাপক কাজী মোতাহার হোসেনের ৩০তম মৃত্যুবার্ষিকী আজ ৯ অক্টোবর। জ্ঞানতাপস এই ব্যক্তিত্ব বিচিত্র ও বহুমুখী প্রতিভার এক অনন্য মানুষ ছিলেন। বিজ্ঞান, সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা, সংগীত ও দাবার প্রতি তাঁর ছিল অকৃত্রিম অনুরাগ। তাঁর জন্ম ১৮৯৭ সালের ৩০ জুলাই কুষ্টিয়ায় মামাবাড়িতে। তাঁর পৈতৃক নিবাস ফরিদপুরের পাংশা থানার বাগমারা গ্রামে।কাজী মোতাহার হোসেন ছিলেন পরিসংখ্যান বিভাগ ও পরিসংখ্যান ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা। এ দেশে সংখ্যাতত্ত্ব পঠন-পাঠনের ক্ষেত্রে তিনিই ১৯৫০ সালে ‘ডিজাইন অব এক্সপেরিমেন্টস’ বিষয়ে গবেষণার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। তাঁর উদ্ভাবিত পদ্ধতি ‘হোসেইনস চেইন রুল’ নামে আজও সারা বিশ্বে সমাদৃত। ১৯৫৪ সালে তিনি ‘প্রফেসর’ পদ লাভ করেন। ১৯৫৫ থেকে ১৯৫৮ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ‘ডিন’ ছিলেন। ১৯৬৪ সালে সংখ্যাতত্ত্ব বিভাগ থেকে অবসর নেন। ১৯৬৯ সালে তাঁকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘প্রফেসর ইমেরিটাস’ নিযুক্ত করা হয়। ১৯৭৫ সালে তাঁকে বাংলাদেশের জাতীয় অধ্যাপকের মর্যাদা দেওয়া হয়। কাজী মোতাহার হোসেন ১৯২৯ থেকে ১৯৬০ পর্যন্ত অবিভক্ত বাংলা ও পূর্ব পাকিস্তানে দাবায় একক চ্যাম্পিয়ন ছিলেন। ১৯৮১ সালের ৯ অক্টোবর ৮৪ বছর বয়সে ঢাকায় ইন্তেকাল করেন তিনি। বিজ্ঞপ্তি।