কাজী শামসুল হক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার স্বাধীনতা সংগ্রামী শহীদ কাজী শামসুল হকের ৪৩তম মৃত্যুবার্ষিকী আজ ১ জুলাই। একাত্তরের মুক্তিযুদ্ধকালে এদিনে পাকিস্তানি সেনারা তাঁকে গুলি করে হত্যা করে। তিনি স্বরূপকাঠি থানা সর্বদলীয় সংগ্রাম পরিষদের সভাপতি এবং থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন। তিনি ১৯৫৪ সালের সাধারণ নির্বাচন-পরবর্তী সময়ে কারাবরণ করেন। ১৯৪৭ থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত রাজনৈতিক কর্মকাণ্ড ও গণ-আন্দোলনে তিনি বলিষ্ঠ ভূমিকা পালন করেন। এই শহীদদের মৃতদেহ পিরোজপুরের হুলারহাট বধ্যভূমির নদীগর্ভে বিলীন হয়ে যায়। বিজ্ঞপ্তি।