কাজী সাইফুদ্দিনের দাফন সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডের উপকূলে আন্দামান সাগরে বাংলাদেশি জাহাজ এমভি হোপের প্রধান প্রকৌশলী কাজী সাইফুদ্দিনের (৫২) দাফন গতকাল বৃহস্পতিবার বিকেলে সম্পন্ন হয়েছে। এর আগে জোহরের নামাজের পর মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে জানাজা হয়।
জানাজায় বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান, জেলা প্রশাসক মো. মাসুদ করিম, মানিকগঞ্জ পৌরসভার মেয়র মো. রমজান আলী, জেলা বিএনপির সভাপতি আফরোজা খান, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীসহ নানা পেশার মানুষ অংশ নেন। জানাজা শেষে উত্তর সেওতা কবরস্থানে সাইফুদ্দিনকে দাফন করা হয়।
৪ জুলাই ভোরে মালয়েশিয়ার লুমুত বন্দর থেকে সিরামিকের পণ্য তৈরির কাঁচামাল নিয়ে চট্টগ্রামে আসার পথে থাইল্যান্ডের ফুকেট উপকূলে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে বাংলাদেশি জাহাজ এমভি হোপ। ১৭ জন নাবিক নিয়ে জাহাজটি আন্দামান সাগরে আংশিক নিমজ্জিত হয়। এ ঘটনায় ওই জাহাজের প্রধান প্রকৌশলী কাজী সাইফুদ্দিনসহ ১১ জন প্রাণ হারান।