কাজীপাড়ায় ফার্নিচারের দোকানে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কাজীপাড়ার বাঁশবাড়ি এলাকায় আজ রোববার রাতে একটি ফার্নিচারের দোকানে আগুন লেগেছে। আগুন নেভাতে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষে দায়িত্বরত কর্মকর্তা ভজন সরকার জানান, রাত সাড়ে আটটার দিকে বাঁশবাড়ি এলাকার পানির ট্যাংকির সামনে একটি ফার্নিচারের দোকানে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে। আগুন লাগার কারণ জানা যায়নি।