কাজীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক নেই আট দিন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আট দিন ধরে কোনো চিকিৎসক দায়িত্ব পালন করছেন না বলে অভিযোগ পাওয়া গেছে। ফলে স্বাস্থ্য কমপ্লেক্সে এসে অনেক রোগী ফিরে যেতে বাধ্য হচ্ছে। চিকিৎসকেরা বলেছেন, সিভিল সার্জন কার্যালয়ে চিকিৎসকদের একটি প্রশিক্ষণ থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।উপজেলার স্থল গ্রামের মনসের আলী, ভানুডাঙ্গা গ্রামের শরিফুল ইসলাম বলেন, পাঁচ দিন ধরে এই হাসপাতালে এসে ফিরে যাচ্ছি। আজ রোববার (গতকাল) সকালে এসেছি। হাসপাতালের লোকজন বলল, চিকিৎসকদের ট্রেনিং চলছে, সিরাজগঞ্জে ভালো চিকিৎসকদের কাছে নিয়ে যান। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফরিদুল ইসলাম বলেন, এই হাসপাতালে বর্তমানে হাসপাতালে অ্যাডহক ভিত্তিতে নয়জন চিকিৎসক দায়িত্ব পালন করছেন। তবে গত রোববার থেকে সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে প্রশিক্ষণ থাকায় সব চিকিৎসককে সেখানে যেতে হচ্ছে। যে কারণে সকাল থেকে বেলা দুইটা পর্যন্ত হাসপাতালে কোনো চিকিৎসক থাকবেন না।