কাজীপুরে অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চরভানুডাঙ্গা গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচটি গরু ও একটি ছাগল পুড়ে মারা গেছে। গত বুধবার রাত নয়টার দিকে আফাজ উদ্দিনের বাড়িতে এ আগুন লাগে। নেভাতে গিয়ে বাড়ির তিনজন আহত হয়েছেন। গৃহকর্তার অভিযোগ, দুর্বৃত্তরা পেট্রল কিংবা কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ কারণে আগুন দ্রুত গোয়াল ঘর ও পাশের একটি ঘরে ছড়িয়ে পড়ে।