কাজীপুরে চেয়ারম্যান ও পিআইওর বিরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের কাজীপুরে কাবিখা ও কাবিটাসহ বিভিন্ন প্রকল্প নিয়ে দ্বন্দ্বের জের ধরে উপজেলা চেয়ারম্যান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে। উপজেলা চেয়ারম্যান মো. মোজামেঞ্চল হকের বিরুদ্ধে গালাগাল ও শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ তুলে পিআইও আবুল কালাম আজাদ থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কাবিখা, টিআর ও ৪০ দিনের কর্মসূচি প্রকল্প নিয়ে তাঁদের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। গত বুধবার কাবিখা প্রকল্পের শেষ কিস্তির ডিও প্রদানের জন্য পিআইও চেয়ারম্যানের দপ্তরে অনুমোদনের জন্য বেশ কটি ফাইল পাঠান। কাজ না দেখে ফাইল উপস্থাপন ও বিভিন্ন প্রকল্প থেকে উৎকোচের দাবি করা হয়েছে এমন কথাবার্তা নিয়ে দুজন তর্কে জড়িয়ে পড়েন।উপজেলা চেয়ারম্যান মো. মোজামেঞ্চল হক অভিযোগ করেন, পিআইও দুর্নীতিপরায়ণ ব্যক্তি। নিয়মনীতি লঙ্ঘন করে তিনি পরিষদের সিদ্ধান্ত ছাড়া প্রকল্প তৈরি করে অনুমোদনের জন্য পাঠান। এ ছাড়াও ৪০ দিনের কর্মসূচি প্রকল্পে ২৫ ভাগ টাকা উৎকোচ এবং কাবিখা প্রকল্পে টনপ্রতি দুই হাজার টাকা করে নিয়ে বিল প্রদান করেন। এ বিষয়ে তাঁকে জিজ্ঞাসা করলে তিনি উত্তেজিত হয়ে ওঠেন, তাই তিনি তাঁকে গালমন্দ করেছেন।পিআইও মো. আবুল কালাম আজাদ জানান, চেয়ারম্যান প্রকল্প পরিদর্শনের কথা বললে তিনি পরিদর্শন শেষে স্বাক্ষরের কথা বলেন। এসব বিষয় নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে তিনি উত্তেজিত হয়ে গালাগাল করেন। উৎকোচের অভিযোগ তিনি অস্বীকার করেন।