কাজীপুরে বাস উল্টে শিশু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের কাজীপুরে বরযাত্রীবাহী বাস উল্টে নয়ন (৬) নামের এক শিশু নিহত হয়েছে। বর-কনেসহ কমপক্ষে ৩৫ জন আহত হয়েছে। গত সোমবার রাতে সিরাজগঞ্জ-কাজীপুর সড়কের আলমপুরে এ দুর্ঘটনা ঘটে।নিহত নয়ন বগুড়ার শেরপুর উপজেলার ধলডোব গ্রামের নিতাইয়ের ছেলে। উপজেলার আলমপুর গ্রামের রবির মেয়ে শান্তনার বিয়ে শেষে সোমবার রাতে বরযাত্রীরা শান্তা পরিবহনের একটি বাসে সোনামুখীর দিকে রওনা হয়। রাত পৌনে ১০টার দিকে বাসটি আলমপুর বাজার এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নয়ন মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহত ব্যক্তিদের উদ্ধার করে।