কাজীপুরে সংঘর্ষে একজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় প্রত্যন্ত চরাঞ্চলে জমির সীমানা নির্ধারণ নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে একজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। গত মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম দুদু মিয়া (৬২)। তাঁর বাড়ি মনসুর নগর ইউনিয়নের সালগ্রাম গ্রামে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার মনসুর নগর ও চরগিরিশ ইউনিয়নের সীমানা নির্ধারণ নিয়ে চরগিরিশ ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান দুদু মিয়ার সঙ্গে মনসুর নগরের মাতব্বর মুছা মিয়াসহ কয়েকজনের বিরোধ চলে আসছিল।
সিরাজগঞ্জ সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) ফোরকান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।