কাজীপুরে স্পিরিট পান করে দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় রেকটিফাইড স্পিরিট পান করে দুজনের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন উপজেলার সোনামুখী বাজারের আব্দুস সাত্তার (৪৮) ও একই এলাকার আকরাম হোসেন (৪২)।
সোনামুখী ইউনিয়ন পরিষদের সদস্য উজ্জ্বল কুমার ভৌমিক জানান, গত বুধবার রাতে সাত্তার ও আকরাম সোনামুখী বাজারের একটি দোকান থেকে রেকটিফাইড স্পিরিট কিনে তা পান করেন। এর কিছুক্ষণ পর অসুস্থ হয়ে পড়লে তাঁদের প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁদের সিরাজগঞ্জ শহরের আভিসিনা হাসপাতালে ভর্তি করা হয়। গত বৃহস্পতিবার রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁরা মারা যান।
স্পিরিট পানে দুজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন আভিসিনা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. পারভেজ।
কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, ‘রেকটিফাইড স্পিরিট পান করে দুজনের মারা যাওয়ার কথা শুনেছি। তবে এখনো কেউ কোনো অভিযোগ করেনি।’