কাজীর দেউড়ি বাজারে ওজনে কম দেওয়ার দায়ে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ি বাজারের ব্যবসায়ীরা ওজনে কারচুপি করেন বলে প্রমাণ পেয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ অপরাধে গতকাল সোমবার বাজারের ১০ জন মাছ ও মাংস ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।চট্টগ্রাম সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেট কাজী আবদুর রহমান ওজনে কারচুপির বিরুদ্ধে অভিযানে নেতৃত্ব দেন। ম্যাজিস্ট্রেট বলেন, মাছ ও মাংস ব্যবসায়ীরা প্রতি কেজিতে ৫০ থেকে ১০০ গ্রাম পর্যন্ত কম দিচ্ছিলেন।জানা গেছে, কাজীর দেউড়ির একজন ব্যবসায়ীকে সর্বোচ্চ তিন হাজার টাকা এবং অন্য নয়জনের প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা করা হয়।একই আদালত গতকাল নগরের কালুরঘাট ও ২ নম্বর গেট এলাকায় অভিযান চালিয়ে ছয়জন বালু ব্যবসায়ী এবং অন্তত ১৫টি ঝুপড়ি দোকান উচ্ছেদ করেছেন।জানা গেছে, বিকেলে কালুর ঘাট এফআইডিসি সড়কের পাশে বালু রেখে ব্যবসা করার দায়ে ছয়জন বালু ব্যবসায়ীকে উচ্ছেদ করা হয়। এ সময় দুই ট্রাক বালু জব্দ করা হয়। পাশাপাশি ছয়জন ব্যবসায়ীকে ৫০০ টাকা করে তিন হাজার টাকা জরিমানা করা হয়।একই আদালত নগরের ২ নম্বর গেট থেকে জিইসি মোড় পর্যন্ত রাস্তার পাশে অস্বাস্থ্যকর পরিবেশে গড়ে ওঠা চা ও অন্যান্য দোকান মিলে অন্তত ১৫টি ঝুপড়ি উচ্ছেদ করেন।