কাজে এসেই মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্য দিনগুলোর মতো গতকাল বৃহস্পতিবার সকালেও দায়িত্ব পালনের উদ্দেশে চট্টগ্রামের বহদ্দারহাট বাস টার্মিনাল এলাকায় যান ট্রাফিক পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ইস্রাফিল (৫৫)। কে জানত এটিই তাঁর শেষ কর্মদিবস, এমনকি জীবনেরও শেষ দিন!
কাজ শুরু করার কিছুক্ষণের মধ্যেই হঠাৎ অসুস্থ বোধ করায় সহকর্মীরা ইস্রাফিলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানেই মৃত্যু হয় তাঁর।
নগর ট্রাফিক পুলিশের পরিদর্শক মীর নজরুল ইসলাম প্রথম আলোকে জানান, গতকাল সকালে দায়িত্ব পালনরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ইস্রাফিল। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।