কাজে ফিরলেন সিইসি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেড় মাস ছুটি কাটানোর পর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ আজ মঙ্গলবার নির্বাচন কমিশনে যোগদান করেছেন। সকাল ১০টার দিকে তিনি কমিশনে নিজ কার্যালয়ে যান।
গতকাল সোমবার (১৪ এপ্রিল) সিইসি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন। গত ৩ মার্চ কাজী রকিবউদ্দীন আহমদ যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়েন। তাঁর অনুপস্থিতিতে নির্বাচন কমিশনার আবদুল মোবারক ভারপ্রাপ্ত সিইসির দায়িত্ব পালন করেন। এ সময়ের মধ্যে ১৫ মার্চ তৃতীয় ধাপে ৮১টি, ২৩ মার্চ চতুর্থ ধাপে ৯১টি এবং ৩১ মার্চ পঞ্চম ধাপে ৭৩টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়।