প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের তাড়াশে সরকাির কাজে বাধা দেওয়ার অভিযোগে বেলাল হোসেন (৫৮) নামের এক ব্যক্তিকে গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে৷ এর আগে ভ্রাম্যমাণ আদালত তাঁকে তিন মাসের কারাদণ্ড দেন৷ বেলালের বাড়ি উপজেলার দেশীগ্রামে। ইউএনও শরীফ রায়হান কবীর জানান, গত সোমবার বিকেলে ভূমি অফিসের তহশিলদার জাহাঙ্গীর হোসেন ওই গ্রামে একটি খাসজমি জরিপ করতে যান। এ সময় বেলাল তাঁকে মারধর করে বেঁধে রাখেন এবং তাঁর ব্যবহৃত মোটরসাইকেল আটকে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জাহাঙ্গীর হোসেনকে উদ্ধার ও অভিযুক্ত বেলালকে গ্রেপ্তার করে। পরে রাতেই বেলালকে ওই শাস্তি দেন ভ্রাম্যমাণ আদালত।