কাজে যোগ দিলেন দুই চিকিৎসক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগ দিয়েছেন দুজন চিকিৎসক। দীর্ঘদিন ধরে এ স্বাস্থ্য কমপ্লেক্সে একমাত্র চিকিৎসক হিসেবে ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। এ নিয়ে ৪ ফেব্রুয়ারি প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত রোববার একমাত্র কনসালট্যান্ট হিসেবে সুধাকর কৈরি স্বাস্থ্য কমপ্লেক্সে যোগ দিয়েছেন। মুজিবুর রহমান নামে আরও একজন চিকিৎসক স্বাস্থ্য কমপ্লেক্সে যোগ দিয়েছেন।