কাজে যোগ দিলেন সেই সেকশন অফিসাররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সেকশন অফিসার ও স্টোর অফিসার পদে নিয়োগপ্রাপ্ত সেই ১১ জন গতকাল রোববার কাজে যোগ দিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামান প্রথম আলোকে বলেন, তাঁরা গতকাল সকালে কাজে যোগ দিয়েছেন। কিন্তু তাঁদের এখনো নির্দিষ্ট কোনো দপ্তর দেওয়া হয়নি।
এসব কর্মকর্তাকে নিয়োগ নিয়ে গত শুক্রবার ‘ভিসি যুবলীগের, সেকশন অফিসাররা ছাত্রলীগের’ শিরোনামে প্রথম আলোতে প্রতিবেদন ছাপানো হয়েছিল। এতে উল্লেখ ছিল, গত বছরের ১৩ অক্টোবর চারজন সেকশন অফিসার ও একজন স্টোর অফিসারসহ (গ্রেড-২) পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। কিন্তু ওই পদে ১১ জনকে নিয়োগ দেওয়া হয়। নিয়োগপ্রাপ্তদের মধ্যে নয়জনই ছাত্রলীগের নেতা-কর্মী।