কাজের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার শহরে কুদালিছড়া খালে পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার দুপুরে শহরের কুদালী পুলের কাছে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম। কাজটি বাস্তবায়ন করবে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সিলেট বিভাগ। এই খাল ভরাট হয়ে যাওয়ায় মৌলভীবাজার শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল।
মৌলভীবাজার প্রতিনিধি