কাজের দাবিতে পাথরশ্রমিকদের সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুর পাথর কোয়ারি বন্ধ থাকায় কাজের দাবিতে গতকাল বৃহস্পতিবার সিলেট-তামাবিল মহাসড়ক তিন ঘণ্টা অবরোধ করে রাখেন পাথরশ্রমিকেরা। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের শান্ত করে অবরোধ প্রত্যাহার করান। উপজেলা প্রশাসন সূত্র জানায়, পাথর উত্তোলনে পরিবেশসমঞ্চত ব্যবস্থাপনা প্রতিষ্ঠায় উচ্চ আদালতের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ১৫ নভেম্বর থেকে শ্রীপুর পাথর কোয়ারি বন্ধ রয়েছে। কর্মহীন পাথরশ্রমিকেরা গতকাল বিক্ষোভ করে জৈন্তাপুর সদরের কাছে সিলেট-তামাবিল মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেতে থাকেন। সকাল নয়টা থেকে ১২টা পর্যন্ত টানা অবরোধে সড়কের উভয় দিকে ট্রাকসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহামঞ্চদ রাশেদুল ইসলাম ঘটনাস্থলে যান। তিনি আগামী রোববারের মধ্যে পাথর কোয়ারি সচল করার ব্যাপারে প্রশাসনিক উদ্যোগের কথা জানিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। ইউএনও জানান, আদালতের নির্দেশে এই কোয়ারি থেকে পাথর উত্তোলন বন্ধ রয়েছে। শ্রমিকদের স্বার্থ বিবেচনা করে রোববারের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় কোয়ারি চালুর বিষয়টি বিবেচনা করা হবে। শ্রীপুর পাথর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবদুল আহাদ বলেন, ‘প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে অবরোধ প্রত্যাহার করা হয়। ইজারাদারের মাধ্যমে হোক কিংবা সরাসরি সরকারি ব্যবস্থাপনায় হোক—আমরা চাই পাথর কোয়ারি সচল হোক।’