প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইন, বিচার ও সংসদবিষয়ক প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, বিগত সরকার যা করেছে আমরা যদি তা করি, তাহলে আমাদের অবস্থা তাদের চেয়েও অনেক খারাপ হবে। কাজেই দুর্নীতি যেন আমাদের স্পর্শ করতে না পারে, সে বিষয়ে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। তিনি আরও বলেন, ‘আমরা কাজের মাধ্যমেই জনগণের কাছে থাকতে চাই।’ প্রতিমন্ত্রী গতকাল শনিবার বেলা ১১টায় তাঁর নির্বাচনী এলাকা ঢাকার কেরানীগঞ্জ উপজেলার শাক্তা ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।