কাঞ্চন ভূঁইয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনা সদরের বড় বাজার এলাকার ঠিকাদার এবং জেলা রাইফেলস ক্লাব ও টেনিস ক্লাবের সদস্য কাঞ্চন ভূঁইয়ার প্রথম মৃত্যুবার্ষিকী আজ ৬ জুন, শুক্রবার৷ এ উপলক্ষে মরহুমের নিজ বাসায় (রাজধানীর বিমানবন্দর হাজি ক্যাম্প রোড, ৯০৮ আশকোনা) বাদ জুমা কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে৷ মরহুমের বিদেহী আত্মার জন্য দোয়া করতে তাঁর আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি পরিবারের পক্ষ থেকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে৷ বিজ্ঞপ্তি৷