প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়পুরহাটের আক্কেলপুর পৌর শহরের পুরাতন বাজার এলাকায় সড়কের পাশ থেকে শতবর্ষী একটি কড়ইগাছ কেটে ফেলা হচ্ছে। গতকাল শনিবার সকালে গাছটির একটি অংশ কেটে ফেলা হয়। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সড়কের দুই পাশে বাঁশ দিয়ে পথ আটকে কড়ইগাছটির কয়েকটি ডাল কাটা হচ্ছে। গোড়ার মাটিও আলগা করে রাখা হয়েছে। গাছ কাটায় নিয়োজিত শ্রমিকেরা জানান, রোববারের গাছটি কাটার কাজ শেষ করা হবে।