কাটা পড়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে রেললাইনে কাটা পড়ে শাকিলা খাতুন (১৮) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকেল তিনটার পর নগরের নতুন বুথপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। শাকিলা পশ্চিম বুথপাড়া এলাকার শহিদুল ইসলামের মেয়ে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। প্রত্যক্ষদর্শীরা বলেন, রাজশাহী থেকে চিলাহাটাগামী আন্তনগর বরেন্দ্র এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা খেয়ে রেললাইনে পড়ে যান শাকিলা। এতে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। রাজশাহী জিআরপি থানা-পুলিশ জানায়, কোনো অভিযোগ না পাওয়ায় তাঁর লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।