কাটাখালীতে তিন মেয়র প্রার্থীকে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর কাটাখালী পৌরসভার তিন মেয়র প্রার্থীকে আচরণবিধি লঙ্ঘন করে ডিজিটাল ব্যানার টানানোর অভিযোগে গতকাল বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
প্রার্থীরা হলেন আওয়ামী লীগের আব্বাস আলী, বিএনপির মাসুদ রানা ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মাহবুবুর রহমান।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও পবা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আলমগীর কবির বলেন, ডিজিটাল ব্যানার টানিয়ে তাঁরা নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেছেন। এই অভিযোগে তাঁদের জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা সঙ্গে সঙ্গে আদায় করা হয়েছে।