কাটাখালীর তিন মেয়র প্রার্থীকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আচরণবিধি লঙ্ঘন করে ডিজিটাল ব্যানার টাঙানোর দায়ে রাজশাহীর কাটাখালী পৌরসভার তিন মেয়র প্রার্থীকে পাঁচ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার পবা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম আলমগীর কবির এ জরিমানা করেন।
ওই প্রার্থীরা হচ্ছেন, আওয়ামী লীগ মনোনীত আব্বাস আলী, বিএনপির মাসুদ রানা ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মাহবুবুর রহমান।
আলমগীর কবির বলেন, ওই তিন প্রার্থী নির্বাচনী আচরণবিধি ২০১৫ এর ৩১ ধারা ভঙ্গ করেছেন। এ কারণে তাঁদের জরিমানা করা হয়। জরিমানা আদায় করা হয়েছে।