প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জে কাটুস কুটুস স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন গতকাল বুধবার সম্পন্ন হয়েছে। এর আগে গত সোম ও মঙ্গলবার সিরাজগঞ্জে শহীদ এম মনসুর আলী মিলনায়তন ও শাহজাদপুরে রবীন্দ্র কাছারীবাড়ি মিলনায়তনে চলচ্চিত্রটি প্রদর্শন করা হয়। শাহজাদপুর সম্মিলিত সাংস্কৃতিক জোট ও সিরাজগঞ্জ জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহযোগিতায় পৃথকভাবে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। একমাত্রা প্রযোজিত ও শুভাশীষ রায় পরিচালিত চলচ্চিত্রটির চিত্রনাট্য করেছেন কাজী শুসমিন আফসানা। চিত্রগ্রহণ করেছেন ঋজু দাস, সম্পাদনায় ছিলেন সামির আহমেদ, শব্দ ও আবহসংগীত করেছেন যথাক্রমে রিপন নাথ ও রাশিদ শরীফ শোয়েব। চলচ্চিত্রটির মূল দুটি চরিত্র ‘সকাল’ ও ‘শর্মি’ চরিত্রে অভিনয় করেন মনোজ কুমার ও পিয়া বিপাশা।