কাঠ আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ গতকাল মঙ্গলবার শহরের শমশেরনগর সড়কে একটি ট্রাকসহ আগর কাঠ আটক করেছে। এ সময় পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। আটক ৩০ ঘনফুট কাঠের মূল্য প্রায় সাড়ে তিন লাখ টাকা। মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমূল্য কুমার চৌধুরী গতকাল জানান, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছগুলো কেটে আনা হয়েছে। প্রতি ফুট আগর কাঠের দাম ১২ হাজার টাকা। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে বন আইনে মামলা হবে।