কাঠ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈরের ফুলবাড়িয়া এলাকা থেকে পুলিশ ও বন কর্মকর্তারা অভিযান চালিয়ে এক ট্রাক ভর্তি গজারি কাঠ উদ্ধার করেছেন। স্থানীয় কাচিঘাটা রেঞ্জ বন বিভাগ সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার ট্রাকে ভরে অবৈধ গজারি কাঠ টাঙ্গাইল থেকে ঢাকা নিয়ে যাওয়া হচ্ছিল। ট্রাকটি ফুলবাড়িয়া এলাকায় পৌঁছালে তা আটক করা হয়। ট্রাকচালক পালিয়ে গেছেন।