কাঠ জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের জোলাগাতী এলাকার সাউদের খালে নোঙর করে থাকা ট্রলার থেকে গতকাল মঙ্গলবার বিকেলে সুন্দরী ও গেওয়া কাঠ উদ্ধার করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। কাউখালী থানার ওসি এস এম মাহাবুবউল আলম জানান, ট্রলার দুটিতে হেতাল কাঠ আনা হয়েছে বৈধভাবে। কিন্তু ১০ টুকরা সুন্দরী ও ১২ টুকরা গেওয়া কাঠ আনা হয়েছে অবৈধভাবে। এ ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে।
পিরোজপুর প্রতিনিধি