কাঠ-টিনের তিন তলা স্থাপনা ধসে দুজন আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় গতকাল সোমবার রাতে একটি কাঠ-টিন-বাঁশের তিনতলা স্থাপনা ধসে পড়ে গেছে। এতে দুজন আহত হয়েছেন। স্থানীয় লোকজন জানান, দক্ষিণ বেগুনবাড়িতে মাস্টারবাড়ী মসজিদসংলগ্ন তিনতলা স্থাপনাটি গতকাল রাত পৌনে ১০টার দিকে হঠাত্ পাশের সিএনজিচালিত অটোরিকশার গ্যারেজের ওপর ধসে পড়ে।