কাঠ পোড়ানোর দায়ে ইটভাটাকে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাঠ দিয়ে ইট পোড়ানোর অপরাধে বরগুনার পাথরঘাটায় একটি ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত গতকাল শনিবার প্রতিষ্ঠানটিকে জরিমানা করেন।বন বিভাগের পাথরঘাটা কার্যালয় সূত্রে জানা গেছে, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তুষার কান্তি গতকাল শনিবার বেলা ১১টার দিকে পাথরঘাটার বিষখালী নদীর তীরসংলগ্ন বাদুরতলা গ্রামে অবস্থিত একেবি ব্রিক ফিল্ড নামে ওই ইটভাটায় অভিযান চালান। ইটভাটার মালিক পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আবদুল বারী আজাদ। ওই সময় বারী আজাদ জরিমানার টাকা আদালতকে পরিশোধ করেন।বন বিভাগ সূত্রে আরও জানা গেছে, ওই ইটভাটা থেকে কেওড়া, রেইনট্রি, খেজুর ও চাম্বল গাছের ১৬ মণ কাঠ জব্দ করা হয়।