কাঠগড়া থেকে পলায়ন, তিন পুলিশ প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে আদালতের কাঠগড়া থেকে হাতকড়া খুলে এক আসামি পালিয়ে গেছেন। গতকাল সোমবার সকালে নারায়ণগঞ্জের মুখ্য বিচারিক হাকিমের আদালতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আদালত পুলিশের তিন সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তাঁরা হলেন হাবিলদার মোজামেঞ্চল, কনস্টেবল বাশার ও মোহামঞ্চদ আলী।
পালিয়ে যাওয়া আসামির নাম রনি মিয়া (৩২)। সিদ্ধিরগঞ্জ থানায় করা মোটরসাইকেল চুরির মামলায় রিমান্ডের শুনানির জন্য পুলিশ তাঁকে আদালতে নিয়ে এসেছিল। তাঁর বিরুদ্ধে সোনারগাঁ থানায়ও মামলা রয়েছে।
নারায়ণগঞ্জ আদালত পুলিশের উপপরিদর্শক (এসআই) আশরাফুজ্জামান জানান, সকাল সাড়ে ১০টায় ১৫ জন আসামির সঙ্গে রনিকে মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করেন হাবিলদার মোজামেঞ্চল, কনস্টেবল বাশার ও মোহামঞ্চদ আলী। আদালত ও পুলিশের লোকজনের চোখ ফাঁকি দিয়ে কৌশলে হাতকড়া খুলে পালিয়ে যান রনি। ঘটনা তদন্তের পাশাপাশি রনিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।