কাঠমিস্ত্রির দুই চোখ জখম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর জুরাইনের কমিশনার রোডে গতকাল সোমবার বিকেলে দুর্বৃত্তরা ছুরির আঘাতে জনি (২৪) নামে এক কাঠমিস্ত্রির দুই চোখ জখম করেছে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে শেরেবাংলা নগরের জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, গতকাল বিকেলে কমিশনার রোডে পরিচিত দুই যুবক জনির পথ রোধ করেন। একপর্যায়ে তাঁরা জনির মুঠোফোনটি চাইলে তিনি দিতে রাজি হননি। এ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে তাঁরা জনিকে ধরে স্থানীয় চেয়ারম্যানবাড়ির পেছনের একটি নির্জন স্থানে নিয়ে যান। তাঁরা ছুরি দিয়ে জনির চোখে আঘাত করে পালিয়ে যান।