কাঠমিস্ত্রির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী নগরের মির্জাপুর এলাকায় গতকাল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। তাঁর নাম জয়নাল আবেদীন (৫০)। প্রতিদিনের মতো গতকাল সকালে তিনি মির্জাপুর এলাকায় তাঁর দোকান খোলেন। এ সময় তিনি দেখতে পান, দোকানের বিদ্যুতের তার মিটার থেকে খুলে গেছে। তিনি ছেঁড়া তার টিনের ওপর রেখে ভুল করে আবার ওই টিনের ওপর দিয়ে উঠতে গিয়েই বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।