কাঠালিয়ায় গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ, আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠির কাঠালিয়ায় লাকি বেগম (২৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার রাতে উপজেলার দক্ষিণ চেচরী গ্রামে বাড়ির পেছনের কলাবাগান থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। নিহতের স্বামী বাচ্চু হাওলাদারের অভিযোগ, তাঁর স্ত্রীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তিনি বাদী হয়ে কাঠালিয়া থানায় একটি মামলা করেছেন। মামলার বাদীর বোনের ছেলে রাসেল সিকদারকে (১৮) একই গ্রামের বাড়ি থেকে আটক করা হয়েছে। তিনি বলেন, ‘মামিকে কারা মেরেছে তা আমি জানি না।’ বাচ্চু হাওলাদার জানান, বোন জাকিয়া বেগমের সঙ্গে তাঁর বিরোধ চলছিল। এর জের ধরে তাঁর স্ত্রীকে হত্যা করা হতে পারে। কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জেল হোসেন বলেন, ‘নিহত গৃহবধূ লাকি বেগমের মাথায় ও শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।’