কাঠুরের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নূর আমিন (২৫) নামের একজনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার হোগলাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের আনু মিয়ার ছেলে। এলাকাবাসী জানান, নূর আমিন ফজলু মিয়ার বাড়িতে গাছ কাটছিলেন। এ সময় গাছের সঙ্গে জড়িয়ে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে তিনি ছিটকে মাটিতে পড়েন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলার রূপসদী এলাকার মাহবুবুর রহমান মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।