কাতার থেকে ফিরলেন ১৫৯ বাংলাদেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ফাইল ছবি
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ফাইল ছবি

কাতারের রাজধানী দোহা থেকে ১৫৯ বাংলাদেশি দেশে ফিরেছেন। আজ বৃহস্পতিবার সকাল ৭টায় তাঁদের নিয়ে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ইউএস বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম জানান, কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের কারণে প্রায় চার মাস বিশ্বের বিভিন্ন দেশে অনেক বাংলাদেশী আটকে আছে। বাংলাদেশ ও কাতার সরকারের সহযোগিতায় দোহা থেকে আজ আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনল ইউএস-বাংলা এয়ারলাইনস।