কাতারে আ.লীগের দুই পক্ষে হাতাহাতি
বক্তৃতার মধ্যেই হইচই-গালাগালি, চিৎকার-চেঁচামেচি। চেয়ার ছেড়ে একেকজন তেড়ে যাচ্ছেন মঞ্চের দিকে। কেউ কেউ উঁচু গলায় দিচ্ছেন গালি।
বাংলাদেশের রাজনৈতিক সভা-সমাবেশে হরহামেশাই ঘটে থাকা এ দৃশ্য গত বুধবার বাস্তব হয়ে ধরা দিল সুদূর কাতারেও। আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের জেরে হাতাহাতি আর ধস্তাধস্তিতে পণ্ড হয়ে গেছে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সংবর্ধনা অনুষ্ঠান।
পরিস্থিতি কিছুটা শান্ত হলে আবারও মাইক হাতে নেন প্রতিমন্ত্রী। তখন তিনি বলেন, ‘আপনাদের এমন অভ্যর্থনায় আমি আপ্লুত।’
দোহায় ১৯৫টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে আন্তর্জাতিক টেলিকম ইউনিয়নের এক অনুষ্ঠানে অংশ নিতে ৭ ডিসেম্বর কাতার আসেন তথ্য যোগাযোগপ্রযুক্তিপ্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ। গত বুধবার দোহা ছাড়ার আগে তাঁর শেষ কর্মসূচি ছিল স্থানীয় বাংলাদেশ দূতাবাসে আওয়ামী লীগের প্রবাসী নেতা-কর্মীদের আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান।
স্থানীয় সময় ওই দিন রাত সাড়ে নয়টায় দূতাবাসের নিচতলায় শুরু হয় অনুষ্ঠান।