কাতারে নতুন রাষ্ট্রদূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশুদ আহমেদকে সরকার কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। আশুদ আহমেদ এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ-পূর্ব এশিয়া অনুবিভাগের মহাপরিচালকের দায়িত্বে আছেন। বিসিএস-১৩তম ব্যাচের এই কর্মকর্তা এর আগে নিউইয়র্ক, ব্রাসেলস, হংকং ও কলম্বোর বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে কাজ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্কে স্নাতকোত্তর ডিগ্রিধারী আশুদ আহমেদ বিবাহিত ও দুই সন্তানের বাবা।