কাতারে বাংলাদেশি চিত্রকর্ম প্রদর্শনীতে মুগ্ধ বিদেশিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ভিন্ন এক পরিচয়ে মুগ্ধ কাতারের শিল্পবোদ্ধারা। শিল্পীর তুলিতে গ্রামীণ বাংলার অপরূপ সৌন্দর্য দেখলেন অতিথিরা।

গত বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় এ চিত্রকর্ম প্রদর্শনীর উদ্বোধন করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমদ। কাতারের পর্যটন ও সাংস্কৃতিক নগরী ‘কাতারা’য় ১৯ নম্বর ভবনের ২ নম্বর গ্যালারিতে এই প্রদর্শনী চলবে ১৩ মে পর্যন্ত। কাতারার আয়োজনে ও বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় এতে স্থান পেয়েছে ২৬ জন বাংলাদেশি চিত্রশিল্পীর চিত্রকর্ম।

অনুষ্ঠানে থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, ইউক্রেন, স্পেন, ভারত, আলজেরিয়াসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকেরা উপস্থিত ছিলেন। এ প্রদর্শনীতে সৈয়দ জাহাঙ্গীর, সমরজিৎ রায়চৌধুরী, হাশেম খান, রফিকুন নবী, মনিরুল ইসলাম, মাহমুদুল হক, আবদুস শাকুর শাহ, সৈয়দ আবুল বারক আলভী, মনসুরুল করিম, শহীদ কবির, নাইমা হক, ফরিদা জামান, রণজিৎ দাশ, নেসার হোসাইন, মুনিরুজ্জামান, মো. ইউনুস, রোকেয়া সুলতানা, জামাল আহমদ, শেখ আফজাল, কনকচাঁপা চাকমা, আহমদ শামসুদ্দোহা, মো. ইকবাল, কাজী সালাহউদ্দীন আহমদ, মাকসুদা ইকবাল নিপা, বিশ্বজিৎ গোস্বামী, তাইয়েবা বেগম লিপির চিত্রকর্ম স্থান পেয়েছে।