কাতারে শেষ হলো প্রথম আলো পাঠক উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমদ। ছবি: প্রথম আলো
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমদ। ছবি: প্রথম আলো

কাতারে রাত ১১টা। সংগীতশিল্পী এস আই টুটুলের কণ্ঠে ‘তোমার দোয়ায় ভালো আছি মা’। কানায় কানায় পরিপূর্ণ আবু বকর সিদ্দিক বয়েজ স্কুলের ইনডোর হলে সমবেত প্রবাসী দর্শক-শ্রোতারা তখন আপ্লুত। এ গানের মধ্য দিয়ে শেষ হয় পাওয়ার নিবেদিত প্রথম আলো সাপ্তাহিক উপসাগরীয় সংস্করণের পাঠক উৎসব। প্রথম আলো সাপ্তাহিক উপসাগরীয় সংস্করণের দ্বিতীয় বর্ষপূর্তি উপল‌ক্ষে বৃহস্পতিবার রাতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সমবেত প্রবাসী দর্শক-শ্রোতাদের একাংশ। ছবি: প্রথম আলো
সমবেত প্রবাসী দর্শক-শ্রোতাদের একাংশ। ছবি: প্রথম আলো


স্থানীয় সময় বৃহস্পতিবার রাত আটটায় শুরু হয় অনুষ্ঠান। শুরুতে বাংলাদেশ স্কুলের খুদে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর পরিবেশনা উপভোগ করেন দর্শক-শ্রোতারা। উদ্বোধনী অনুষ্ঠানে কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমদ, কাতার দিওয়ানে আমিরির ইতিহাস বিশেষজ্ঞ হাবিবুর রহমান, বাংলাদেশ এমএইচএম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জসিমউদ্দীন ও প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ বক্তব্য দেন। 
রাষ্ট্রদূত আসুদ আহমদ প্রথম আলো সাপ্তাহিক উপসাগরীয় সংস্করণ-সংশ্লিষ্ট ব্যক্তিদের শুভেচ্ছা জানান। তিনি প্রথম আলোর এই উদ্যোগের প্রশংসা করে বলেন, এর মাধ্যমে প্রবাসের পাঠকেরা প্রবাসে বসে বাংলায় মুদ্রিত কাগজে দেশ ও কাতারের খবরাখবর জানতে পারছেন।
অতিথিদের বক্তব্যের পর শুরু হয় পাঠকদের প্রশ্নোত্তর পর্ব। পাঠকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সাজ্জাদ শরিফ, প্রথম আলোর জ্যেষ্ঠ সহসম্পাদক শাহজাহান সিরাজী ও কাতার প্রতিনিধি তামিম রায়হান।

কাতারে প্রথম আলো পাঠক উৎসবে বক্তব্য দিচ্ছেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ। ছবি: প্রথম আলো
কাতারে প্রথম আলো পাঠক উৎসবে বক্তব্য দিচ্ছেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ। ছবি: প্রথম আলো


দিনাত জাহান মুন্নির সঞ্চালনায় অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা করে চিরন্তন বাউল সংঘের শিল্পীরা। এরপর গান পরিবেশন করেন প্রবাসী শিল্পী আবদুল্লাহ আল মামুন। পরে বিভিন্ন জনপ্রিয় গানে দর্শক-শ্রোতাদের মাতিয়ে তোলেন দিনাত জাহান মুন্নি। সবশেষে মঞ্চে আসেন এস আই টুটুল। রাত ১১টায় অনুষ্ঠান শেষ হয়।
অনুষ্ঠান চলাকালে আয়োজন করা হয় প্রথমা বইমেলা। সপরিবারে আসা অনেক প্রবাসী এ সময় তাঁদের পছন্দের বই কেনেন। এ ছাড়া প্রাণের বিভিন্ন পণ্যে সাজানো একটি স্টলেও ভিড় করেন প্রবাসীরা।
এ আয়োজনের সহযোগী ছিল মুঘল স্পাইসি পাউডার এবং বিমান সহযোগী ছিল কাতার এয়ারওয়েজ।

অনুষ্ঠানে চিরন্তন বাউল সংঘের শিল্পীদের পরিবেশনা। ছবি: প্রথম আলো
অনুষ্ঠানে চিরন্তন বাউল সংঘের শিল্পীদের পরিবেশনা। ছবি: প্রথম আলো
সমবেত প্রবাসী দর্শক-শ্রোতাদের একাংশ। ছবি: প্রথম আলো
সমবেত প্রবাসী দর্শক-শ্রোতাদের একাংশ। ছবি: প্রথম আলো
কানায় কানায় পরিপূর্ণ আবু বকর সিদ্দিক বয়েজ স্কুলের ইনডোর হল। ছবি: প্রথম আলো
কানায় কানায় পরিপূর্ণ আবু বকর সিদ্দিক বয়েজ স্কুলের ইনডোর হল। ছবি: প্রথম আলো
মঞ্চে এস আই টুটুল। ছবি: প্রথম আলো
মঞ্চে এস আই টুটুল। ছবি: প্রথম আলো