কাতারে সড়ক দুর্ঘটনায় শিশুপুত্রসহ বাংলাদেশি ব্যাংক কর্মকর্তা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাতারের রাজধানী দোহায় গতকাল শনিবার সকালে সড়ক দুর্ঘটনায় শিশুপুত্রসহ বাংলাদেশি একজন ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। তাঁর নাম শাকিল খালেদ এবং শিশুপুত্রের নাম হামিদ খালেদ। এ ঘটনায় আহত হয়েছেন ছয়জন।শাকিল খালেদের বাড়ি চট্টগ্রাম শহরের মুন্সিপাড়া এলাকায়। তিনি কাতার কমার্শিয়াল ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা ছিলেন।শাকিল খালেদের ঘনিষ্ঠ বন্ধু সাইফ আহমেদ জানান, শাকিল, তাঁর ছেলেসহ আটজন স্থানীয় সময় সকাল ছয়টার দিকে একটি গাড়িতে করে দোহার কেন্দ্রস্থল আল-হুর থেকে শহরতলির দিকে ফিরছিলেন। এ সময় গাড়িচালক নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতির গাড়িটি রাস্তার পাশে একটি দেয়ালে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। ইউএনবি।