প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার আদর্শ ডিগ্রি কলেজের মানবিক বিভাগের প্রথম বর্ষের মেধাবী ছাত্রী কাদরিয়া কানিচ ফাতেমা ব্লাড ক্যানসারে আক্রান্ত। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগে অধ্যাপক সালমা আফরোজের তত্ত্বাবধানে ৯০২ নম্বর ওয়ার্ডের ৪৫ নম্বর বিছানায় তাঁর চিকিৎসা চলেছে। চিকিৎসক জানিয়েছেন, ফাতেমার চিকিৎসার জন্য সাত-আট লাখ টাকা প্রয়োজন। কিন্তু তাঁর বাবা ক্ষুদ্র ব্যবসায়ী কায়জার আলীর পক্ষে চিকিৎসার এ ব্যয় বহন করা অসম্ভব। তাই তিনি ফাতেমাকে বাঁচাতে সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের জন্য আবেদন করেছেন। কোনো দানশীল ও হৃদয়বান ব্যক্তি সাহায্য করতে চাইলে আবু সাঈদ, হিসাব নম্বর: ১০৮১০১৬০৮৬৪৭, ডাচ্-বাংলা ব্যাংক লি., শান্তিনগর শাখা, ঢাকা—এই ঠিকানায় পাঠানোর জন্য অনুরোধ করা হচ্ছে। বিজ্ঞপ্তি।