কাদা কাঁদায় যে সড়ককে
সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের ৪২ কিলোমিটার দীর্ঘ এ মহাসড়কের প্রায় ৩২ কিলোমিটার অংশ তিন বছর ধরে ভাঙাচোরা অবস্থায় রয়েছে। এ সড়ক দিয়েই ভোলাগঞ্জে যেতে হয়। অনেক দিন ধরে সড়কটি এমন দশায় থাকায় যানবাহন চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত। গত কয়েক দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের পানি জমে আরও বেহাল সড়কটির অবস্থা। পথচারী ও যানবাহন চলাচলে বেড়েছে দুর্ভোগ। ধোপাগুল, ছালিয়া, সালুটিকর, বর্ণি, লেচুখাল, কাটাখাল ও থানাবাজার এলাকা থেকে তোলা হয়েছে এ সড়কের কিছু দুর্ভোগের ছবি।

কাদায় কাত হয়ে পড়েছে ট্রাক।

এবড়োখেবড়ো সড়কে চরছে গরু, চলছে কয়েকটি ট্রাক আর মোটরসাইকেল।

কাদার মধ্যে হাবুডুবু খাচ্ছে পাথরবাহী ট্রাক।

ধোপাগুল এলাকায় সড়কের এখানে-সেখানে গড়ে ওঠা বড় বড় গর্ত এখন জলাশয়ে রূপ নিয়েছে।

কাত হয়ে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাক। ছবিটি ছালিয়া এলাকা থেকে তোলা।

কাটাখালে যেন খাল বয়ে যাচ্ছে কাদার।

বিশাল গর্তের বাধা পার হচ্ছে একটি সিএনজিচালিত অটোরিকশা।

সেতুর রেলিং ভেঙে তৈরি হয়েছে মরণফাঁদ।

কাদায় কসরত করে চলা।

এ যেন গাড়িগুলোর ভারসাম্য রক্ষার প্রতিযোগিতা।

কাটাখাল এলাকায় ট্রাকটির জন্য অপেক্ষা করছে পানিভরা বিশাল গর্ত।